সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বান্দরবানে নারী গুলিবিদ্ধ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৩, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের রোয়াংছড়িতে ‘রহস্যময়’ গুলিতে উমেপ্রু মার্মা (৩৪) নামের এক নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ হন তিনি। তবে, কে বা কারা তাকে গুলি করেছে তা জানা যায়নি।

উমেপ্রু মার্মা ওই এলাকার চশৈপ্রু মার্মার বড় মেয়ে ও বান্দরবান বালাঘাটা করুণাপুর পাড়ার রোমেল তঞ্চগ্যা স্ত্রী। রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্র মুকুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’

ভুক্তভোগীর ছোট ভাই ক্যচিংনুং মার্মা জানান, উমেপ্রু মার্মা গতকাল স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। আজ সকালে পাড়ার পাশে শিম ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ একটি গুলি তার বাম পাশের পেটে লাগে। এ সময় ডাক-চিৎকার করলে পাড়াবাসী তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। তবে, কে বা কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মার্মা বলেন, ‘‘খেমাগ্রী পাড়ায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, কে বা কারা গুলি করেছে এখনো কিছুই জানা যায়নি।’’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আইএসপিআর: বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই

নড়াইলে বিএনপি নেতা হত্যা: আওয়ামী লীগ নেতাসহ ৬ জনের যাবজ্জীবন

হাসিনার নির্দেশেই শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির

ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৯১

নতুন বছরে হাতে নতুন বই, উচ্ছ্বসিত শিক্ষার্থী

বিশ্বে প্রথমবার নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর

জামিন নামঞ্জুর, কারাগারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী

ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

গুমের অভিযোগ: ট্রাইব্যুনালে র‌্যাবের সাবেক দুই কর্মকর্তা