Wednesday , 12 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৯১

প্রতিবেদক
Newsdesk
February 12, 2025 7:19 pm

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় অন্য মামলা এবং ওয়ারেন্ট ভুক্ত আর এক হাজার ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে অন্য অভিযানসহ গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হলো। আর অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছেন মোট চার হাজার ৯৮২ জন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানে একটি বিদেশি পিস্তল, পুলিশের থেকে লুট করা একই চায়না রাইফেল, দুটি এলজি, চারটি ওয়ানসুটার গান, ম্যাগজিন, কার্তুজ, গুলি, ককটেলসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ আট ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

আ স ম ফিরোজ ফের তিনদিনের রিমান্ডে

নগরকান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারও নেই : ফয়েজ আহমদ তৈয়্যব

মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন : ইসি সচিব

৭ ব্যাংক থেকে ৩৩ হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করেছে বেক্সিমকো

ঈদের কেনাকাটায় শেষমুহুর্তে নজর এখন টুপি-আতরে

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মতিয়া চৌধুরীর দাফন