Saturday , 14 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

প্রতিবেদক
Newsdesk
June 14, 2025 6:53 pm

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বোরহান উদ্দিন (৩৬) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোতাশি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন মাগুরা জেলার মহম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার অভয়নগর থানার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি প্রায় এক বছর ধরে মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও দুই থানার পুলিশ সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে বোয়ালমারীতে যাচ্ছিলেন। তিনি দ্রুত গতিতে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম জানান, ‘হয়তো তার মাথায় হেলমেট ছিল না। মাথার পেছনে আঘাত লেগে মস্তিষ্ক বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।’

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার

ভারত-বাংলাদেশে আন্দোলনের তুলনা তসলিমার, জবাব দিলেন দীপকে

স্ত্রীকে শ্বাসরোধে ‘হত্যা’, স্বামী আটক

বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ আর নেই

উখিয়ায় সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

জুলাই-আগস্ট ইস্যুতে পুলিশ ও রাজনৈতিক নেতারা চাঁদাবাজি করলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার