Saturday , 16 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান,অস্ত্র-বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

প্রতিবেদক
Newsdesk
August 16, 2025 6:06 pm

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী নগরের কাদিরগঞ্জে কোচিং সেন্টার ঘিরে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। অভিযানটি আজ শনিবার সকালে শুরু হয়। এ সময় আটক হন মোন্তাসেবুল আলম অনিন্দ্য নামের এক তরুণ। তিনি একজন ইংরেজির শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক। এ ছাড়া মো. রবিন ও মো. ফয়সাল নামের আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আটক অনিন্দ্য কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান। অনিন্দ্যের বাবা শফিউল আলম লাট্টু রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। অনিন্দ্যের বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও এখন পর্যন্ত যৌথ বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

দুপুরে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দুরবিন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার সেট, ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ এবং ১১টি নাইট্রোজেন কার্টিজ।

এগুলো তাজা অবস্থায় থাকায় পরে বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে। পাশের একটি পুকুরে অস্ত্র ফেলে দেওয়া হতে পারে, এ সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে নামানো হয়েছিল। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক মোন্তাসেবুল আলম অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : পিটার হাস

আরও ১০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

কক্সবাজারে প্রতারণার জাল : গুপ্তধনের ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারিয়ে নিস্ব একাধিক পরিবার

ঘুরে দাঁড়াচ্ছে রেমিট্যান্স, ২৪ দিনে এলো ১৭১ কোটি ৮৩ লাখ ডলার

শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে শিক্ষা দিতে হবে: শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

স্বাস্থ্যখাতে স্থবিরতা নিরসনে ডা. রোবেদের অপসারণসহ ৭ দাবি ড্যাবের

আবারও বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং

ওষুধশিল্পের নীতি প্রণয়নে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত প্রয়োজন : মির্জা ফখরুল

স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো, স্বামী গ্রেপ্তার

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণ উচিত: তথ্য প্রতিমন্ত্রী