Monday , 3 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

রূপপুর প্রকল্পে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 9:37 pm

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপান অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কুদরিন সার্গেই (৫৬) নামে একজন নিহত হয়েছেন। আহতাবস্থায় অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত বিদেশিদের আবাসিক এলাকা ‘রুপপুর গ্রিন সিটির’ ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে।

নিহত কুদরিন সার্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। তবে তৎক্ষণাৎ আহত রাশিয়ানের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদপানের পর দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে গ্রিন সিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সার্গেইকে পাবনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা শুনেছি, মদ্যপান অবস্থায় রাশিয়ার দুই নাগরিকের মধ্যে হাতাহাতি মধ্যে এই ঘটনা ঘটেছে। এরপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - রাজনীতি