Sunday , 14 July 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

রোহিঙ্গা ক্যাম্পোর পুলিশের সঙ্গে আরসার গোলাগুলি

প্রতিবেদক
Newsdesk
July 14, 2024 5:43 pm


কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সঙ্গে আরসা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক এপিবিএন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার ভোরে উপজেলার মধুরছড়া ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যের নাম মো. শাহরাজ (২৫)। তিনি এপিবিএনের মধুরছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত।

৮-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল বলেন, ভোরে ক্যাম্পের ওই ব্লকে এপিবিএন পুলিশের ৯ সদস্য নিরাপত্তায় নিয়োজিত ছিল। এক পর্যায়ে ক্যাম্পের কাঁটাতারের সীমানার বাহির থেকে ৩০ থেকে ৩৫ জন আরসার সদস্য প্রবেশ করে অতর্কিতভাবে তাদের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষায় এপিবিএন সদস্যরাও পালটা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে শাহরাজডান উরু ও ডান হাতের আঙ্গুলে আঘাত পায়।

তিনি বলেন, গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ এপিবিএন সদস্যকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এসময় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।

ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান মোহাম্মদ ইকবাল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দূষণ রোধে কার্যকর পদক্ষেপের নির্দেশ পরিবেশ উপদেষ্টার

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ লাখ ৯০ হাজার কোটির বাজেট অনুমোদন

ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়া যাবেন প্রধানমন্ত্রী

শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপিকে প্রস্তুতি নিতে বললেন আইজিপি

বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তৌফিক-ই-ইলাহী চার দিনের রিমান্ডে

অবন্তিকার মৃত্যু : সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকী আটক

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন দ. আফ্রিকা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন-বগির সংখ্যা বাড়ানো হবে