Friday , 30 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে ‘পুশইন’ বিএসএফের

প্রতিবেদক
Newsdesk
May 30, 2025 6:11 pm

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে নারী-শিশুসহ ২২ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩০ মে) দিনগত রাতে উপজেলার ডেবরাবাড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়।

বিষয়টি জানতে পেরে ৫৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৯ জন পুরুষ, আটজন নারী ও পাঁচ শিশুসহ মোট ২২ জনকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগেও গত ২৬ মে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
বিদায়ের ঘন্টা শুনতে পাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস

বিদায়ের ঘন্টা শুনতে পাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস

কোটা বহালে হাইকোর্টের রায় বাতিল চেয়ে লিভ টু আপিল

‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে প্রচার

ছাত্র আন্দোলনে হামলা: জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত

চারপাশে ষড়যন্ত্র চলছে, বললেন মির্জা ফখরুল

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে দুদকের মামলা

মুন্সীগঞ্জে শেখ হাসিনাসহ ৩১৩ জনের নামে হত্যা মামলা

রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তিযুদ্ধসহ জুলাই শহীদদের আকাঙ্খা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী