Saturday , 23 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

চারপাশে ষড়যন্ত্র চলছে, বললেন মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
November 23, 2024 6:21 pm

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক চক্রান্ত হচ্ছে। নির্বাচন দিতে অনেকে চায় না। কিন্তু স্পষ্ট করে বিএনপি বলতে চায়, চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে, যা রুখে দিতে পারে জনগণ। তাই জনগণের নির্বাচিত পার্লামেন্টই পারে ষড়যন্ত্র রুখে দিতে। বিএনপি অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ।’

আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তরুণদের সঙ্গে বিএনপি বিরোধ চায় না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নব্য নেতৃত্ব হুমকি দিচ্ছে সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। কিন্তু বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না। বিএনপি নির্বাচন চায় দেশকে বাঁচাতে। দেশের স্বার্থে দেশের মানুষের জন্য নির্বাচন চায়।’

আওয়ামী লীগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ কখনই গণতান্ত্রিক দল ছিল না। তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমেস্ট্রিতে গণতন্ত্র নেই। পুরোটাই তারা ফ্যাসিবাদী।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছরে কোথাও কুপিয়ে, কোথাও গুলি করে হত্যা কিংবা গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ছাড়া পুলিশকে ব্যবহার করেও হত্যা করা হয়েছে। গায়েবি মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। তবে জনরোষে পালিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ। তাই এখন এসব থেকে আল্লাহর রহমতে বেরিয়ে এসেছে বাংলাদেশ।’

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যামেরা কেনার পরিকল্পনা

লংমার্চের যাত্রা পথে ভৈরবে বিএনপির ৩ সংগঠনের পথসভা

সাগর ও রুনি হত্যা মামলা: ১৩০ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ

উদ্ধারের পরই ফের ‘নিখোঁজ’ ১৬ বছরের কিশোরী

শিক্ষা প্রকৌশল অধিদফতরে চুক্তি ভিত্তিক নিয়োগের গুঞ্জন, কর্মকর্তাদের অসন্তোষ

মন্ত্রিসভায় আসছে রদবদল, যোগ হচ্ছে নতুন মুখ !

দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

সিয়াম হত্যায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে