Tuesday , 14 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আটপাড়ায় সাংবাদিককন্যা সুমাইয়ার বৃত্তি লাভ, বড় হয়ে হতে চায় চিকিৎসক

প্রতিবেদক
Newsdesk
July 14, 2026 7:01 pm

​জাহিদ হাসান, নেত্রকোণা প্রতিনিধি

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে নেত্রকোণার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া ইসলাম। তার এই গৌরবময় সাফল্যে পরিবার, বিদ্যালয়, সহপাঠী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

​সুমাইয়া ইসলাম নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা শাখার সভাপতি এবং ‘দৈনিক আজকালের খবর’-এর জেলা প্রতিনিধি সুজাদুল ইসলাম ফারাস ও তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাভলী আক্তার দম্পতির একমাত্র কন্যা।

​পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া ছোটবেলা থেকেই অত্যন্ত সুশৃঙ্খল ও পড়াশোনায় মনোযোগী। নিয়মিত অধ্যবসায়, বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং পরিবারের সার্বিক অনুপ্রেরণাই তার এই ঈর্ষণীয় সাফল্যের মূল ভিত্তি।

​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুমাইয়া ইসলাম জানায়: ​”বৃত্তি পাওয়ার এই খবরে আমি অত্যন্ত আনন্দিত। আমার স্বপ্ন ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হওয়া। বড় হয়ে আমি যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিতে পারি, এটাই আমার একমাত্র লক্ষ্য।”

সুমাইয়ার বাবা সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস মেয়ের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই অর্জনের পুরো কৃতিত্ব সুমাইয়ার নিজের পরিশ্রম এবং তার শিক্ষকদের। বিশেষ করে তার মা একজন শিক্ষিকা হওয়ায় ঘরে ও বাইরে সবসময় তাকে নিবিড়ভাবে গাইড করেছেন। আমাদের একটাই চাওয়া—সে যেন উচ্চশিক্ষা গ্রহণ করে একজন মানবিক চিকিৎসক হিসেবে দেশের মানুষের সেবা করতে পারে। আমরা তার সুন্দর ভবিষ্যতের জন্য সবার দোয়া প্রার্থী।”

​তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সুমাইয়ার ভূয়সী প্রশংসা করে বলেন, সুমাইয়া শুরু থেকেই অত্যন্ত বিনয়ী, মেধাবী ও কৌতূহলী একজন শিক্ষার্থী ছিল। তার এই অসাধারণ সাফল্য বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে। আগামীতেও সে সাফল্যের এই ধারা বজায় রাখবে বলে শিক্ষকেরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

​এদিকে, সুমাইয়ার এই গৌরবময় অর্জনে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা সুমাইয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

সর্বশেষ - রাজনীতি