Wednesday , 7 September 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সেমিতে বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
September 7, 2022 1:13 pm
মালদ্বীপকে উড়িয়ে সবার আগে সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ।

‘এ’ গ্রুপ থেকে টানা দুই ম্যাচ জয়ে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে।

আগামী ১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে শেষ চারের লড়াইয়ে খেলবে বাংলাদেশ।

বুধবার শ্রীলংকার রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় লাভ করে লাল সবুজের দল। দলের জয়ে হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম।

খেলার দ্বিতীয়ার্ধেই তিনি তিনটি গোল করেন। ৭৪-৭৭ মিনিটের মধ্যে তিনি দু’টি গোল করেন। দু’টি গোলেই বাম প্রান্ত থেকে বক্সে প্রবেশ করে ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ে মিরাজুল আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।

এর আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচেও ৫ মিনিটের মধ্যে লিড নিয়েছিল বাংলাদেশ। আজ সংঘবদ্ধ আক্রমণ থেকে নাজমুল হুদা ফয়সাল গোলের সূচনা করেন। ৩৭ মিনিটে বাম প্রান্ত থেকে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা মোর্শেদ আলী, এরপর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান তিনি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

‘সত্য তথ্য দিয়ে অপতথ্য ও ভুল তথ্যকে চ্যালেঞ্জ জানাতে চাই’

এবার তাপসের লেখা ও সুরে গাইলেন অভিনেত্রী মিমি

অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার করবো: সিইসি

অক্টোবরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

জ্বালানির বাড়তি খরচ সামলাতে আইএমএফের সঙ্গে আলোচনা এপ্রিলে

কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ

পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি, ৬ মাসে এমন একটা ঘটনাও নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

দোষী সাব্যস্ত হলেই হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে সরকার