Wednesday , 26 October 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ক্ষমতায় বসেই চার মন্ত্রীকে সরালেন সুনাক

প্রতিবেদক
Newsdesk
October 26, 2022 5:15 am

যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। দায়িত্ব নেয়ার পরপরই ৪ জন মন্ত্রীকে সরিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) নতুন সরকার গঠনের লক্ষ্যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভার ওই সদস্যদের পদত্যাগের আহ্বান জানান তিনি। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের পর অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হন ঋষি সুনাক। নিয়মানুসারে মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহ্যাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন তিনি।

সেখানেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা। সেই সঙ্গে নতুন সরকার গঠনেরও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই কাজ শুরু করেছেন ঋষি। হাত দিয়েছেন মন্ত্রিসভা গঠনের কাজে।

সর্বশেষ - জেলার খবর