Saturday , 5 November 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ২৪ নভেম্বর

প্রতিবেদক
Newsdesk
November 5, 2022 5:33 am
যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ২৪ নভেম্বর

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর পর যশোরে আসছেন ২৪ নভেম্বর। এদিন জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে মহাসমাবেশে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যশোর আওয়ামী লীগ। প্রস্তুতির অংশ হিসেবে ৭ নভেম্বর বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে সাবেক বৃহত্তর যশোর জেলা (যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ২৪ নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভা করবেন। এদিন যশোরে জনস্রোতে রূপ নেবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিন যশোর শহরের প্রধান প্রধান স্থানে প্রজেক্টরের ব্যবস্থা থাকবে। যাতে সহজেই যশোরের মানুষ প্রধানমন্ত্রীর মূল্যবান ভাষণ শুনতে পারেন। জনসভায় খুলনা বিভাগের হাজারো নেতা যশোরে উপস্থিত হবেন। এছাড়া দলের লাখ লাখ কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ অংশ নেবেন।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভায় ভাষণ দেন। সরকারের বিগত মেয়াদে সেটিই ছিল এ জেলার একমাত্র জনসভা। এরপর নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জেলায় আর কোনো জনসভা করতে পারেননি। ওই সময় প্রথমে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জনসভার স্থান নির্ধারণ করা হলেও পরে তা স্থানান্তর করা হয় যশোর ঈদগাহ ময়দানে। এবার এখনো জনসভার স্থান নির্ধারণ হয়নি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় বন্দির নামে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন: পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

খাসকামরায় ডেকে ড্রাইভারের চোখে ঘুষি মেরেছেন বিচারক

সাবেক ৩ সিইসিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচনের আগে-পরে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: হিন্দু মহাজোট

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

শাজাহান খান ৪ দিনের রিমান্ডে

রাজধানীতে হোতাসহ ৩৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

আজ শাবিপ্রবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী

আজ শাবিপ্রবি যাচ্ছেন শিক্ষামন্ত্রী

প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে, শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না: বিএনপিকে পাটওয়ারী

এডিএমের বিরুদ্ধে বেয়ারাকে দিয়ে বাসার কাজ করানোর অভিযোগ, তদন্তের নির্দেশ