Tuesday , 8 November 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিরোধী দলকে প্রচারণার সুযোগ দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
Newsdesk
November 8, 2022 3:42 pm

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এমনটি আশা করে যুক্তরাষ্ট্র। এর জন্য পরিবেশ তৈরি করা এবং বিরোধী দল যেন প্রচারণা চালাতে পারে, সেটির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় দেশটি।

সোমবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমআর প্রাইস এ কথা জানান। বাংলাদেশের বিরোধীদলীয় নেতাকে মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্র আহ্বান জানাবে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।

যুক্তরাষ্ট্রের মৌলিক অবস্থান এবং পৃথিবীর অন্যান্য দেশের মতো এটি নিয়ে বাংলাদেশের সঙ্গে গোপনে এবং প্রকাশ্যে আলোচনা করে থাকে বলে জানিয়েছেন প্রাইস।

গণতন্ত্র ও মানবাধিকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্র জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান জানাই। একইসঙ্গে আমরা সব বাংলাদেশির জন্য আইনের শাসন, মানবাধিকার রক্ষা ও মৌলিক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানাই।

যুক্তরাষ্ট্র আশা ও সমর্থন করে, আগামী নির্বাচনে সামাজিক অংশগ্রহণ শক্তিশালী হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকার নির্বাচিত করবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আশুরা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

সিআইডির কড়া নজর: অনুসন্ধানে ঢাকার ৪০৬ মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষক

বেক্সিমকোর সব সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগে হাইকোর্টের রুল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ

মধুখালীতে ধানক্ষেতে ৩ বস্তায় মিলল মরদেহের ৬ টুকরো

ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রয়োজন জনসম্পৃক্ততা ও সচেতনতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘সারা দেশের জলাশয় রক্ষায় আমরা কাজ করে যাব’

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, মা-বাবার অবস্থা আশঙ্কাজনক

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ

আসছে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’