Sunday , 29 October 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

স্বাধীনতাবিরোধীরা এখনও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে : পরিকল্পনামন্ত্রী

প্রতিবেদক
aparadh
October 29, 2023 6:54 pm


নিজস্ব প্রতিবেদক :

৭১-এর স্বাধীনতাবিরোধী শক্তিরা এখনও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (২৯ অক্টোবর) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ৭১-এর বিরোধী শক্তিরা এখনও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। উন্নয়নে বাধা দেওয়ার কাজ করছে চক্রটি। তবে তারা সফল হবে না।

তিনি বলেন, অস্ত্র ব্যবসার মতো ওষুধের পেছনেও ব্যবসা আছে। ওষুধের ব্যয় বাড়ছে। এর পেছনে বাণিজ্য আছে। আমরা বুঝছি, কিন্তু ধরতে পারছি না। অস্ত্র বাণিজ্যও অনেকটা একই।

ওয়াসার পানির সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেকে বোতলের পানির ব্যবসা করছে। অথচ সুইজারল্যান্ডে বোতলের পানি খায় না, ট্যাপের পানি খায়। এখন গ্রামেও বোতলের পানি বিক্রি হয়। ওয়াসার পানি নিরাপদ নয়। কদিন পরপর ব্যাকটেরিয়া পাওয়া যায়।

তিনি বলেন, গ্রামে একসময় কলেরা ছিল, কিন্তু এখন নেই। আমার পরিবারের একজন কলেরায় মারা যায়। তাই আমি বলতে চাই, পানির অনেক ভূমিকা আছে। গ্রামে খালবিলও ইজারা দেওয়া হয়েছে। অথচ এ বিলের জন্য অনেক মানুষ মাছ খেতে পারতো। কিন্তু এখন গ্রামের মানুষ এসব খালে নামতেও পারে না। এই অবিচার থেকে বের হওয়া দরকার।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশবাসীর জন্য নিবেদিত প্রাণ। গ্রামে টিউবওয়েল ও কালভার্ট তৈরি হচ্ছে। শহরের পানির ট্যাংকি গ্রামে করা হয়েছে। হাইওয়ে নির্মাণ হচ্ছে। মানুষের কল্যাণে শেখ হাসিনা কাজ করছেন। প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সরকার জবাবদিহিমূলক সরকার।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এস কে সুরের বাসায় অভিযান, মিলল ১৬ লাখ টাকা ও সাড়ে চার কোটি টাকার সঞ্চয়পত্র

খিলক্ষেতে ২২ বোতল বিদেশি মদসহ চার মাদক কারবারি গ্রেফতার

পিলখানায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিজিবি মহাপরিচালকের

ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না: বিজিবি প্রধান

নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপি’র প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নানা সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয় তবুও জমা ১১৪টি নতুন আবেদন

নানা সংকটে বেসরকারি বিশ্ববিদ্যালয় তবুও জমা ১১৪টি নতুন আবেদন

অবৈধ মজুতকারীরা বিএনপির দোসর : খাদ্যমন্ত্রী

গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি: স্থানীয় সরকার উপদেষ্টা

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৪১

সাবেক তিন গভর্নরের ব্যক্তিগত তথ্য চেয়েছে দুদক