বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৭, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ


স্পোর্টস ডেস্ক :

ওয়ানডে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই বেজে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। আর ছয় মাস পরেই শুরু হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ সালের এই আসরকে সামনে রেখে নারী ও পুরুষ টুর্নামেন্টের জন্য দুটি আলাদা লোগো প্রকাশ করেছে আইসিসি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক ভিডিও প্রকাশের মাধ্যমে টুর্নামেন্ট দুটির নতুন লোগো উন্মোচন করেছে আইসিসি। লোগো উন্মোচন উপলক্ষে আইসিসি তাদের সামাজিকমাধ্যমে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। এরইমধ্যে বেশ প্রশংসিত হচ্ছে প্রকাশিত ওই প্রোমো ভিডিওটি।

সেখানে বলা হয়েছে, টি–টোয়েন্টি ক্রিকেটকে সংজ্ঞায়িত করে এমন তিনটি জিনিস থেকে লোগোটি বানানো হয়েছে—ব্যাট, বল ও শক্তি! এই তিনের সৃজনশীল সংমিশ্রণ টি–টোয়েন্টি ক্রিকেটের মূল উপদানগুলোর প্রতীক।

ইংরেজিতে T20 লেখাটি একটি দোদুল্যমান ব্যাটে রূপান্তরিত করা হয়েছে, যা একটি গতিশীল বলের মধ্যে আবদ্ধ। বলের মধ্যকার গ্রাফিক টি–টোয়েন্টি ম্যাচের পরিবেশ ও বৈদ্যুতিক শক্তিকে প্রতিফলিত করেছে। আর আঁকাবাঁকা নকশা খেলা ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা ও হৃৎস্পন্দনকারী মুহূর্তগুলোকে ইঙ্গিত করেছে।

আইসিসি প্রকাশিত এবারের বিশ্বকাপ লোগোটি বেশ স্বতন্ত্র। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে চিত্রিত করে। এর মধ্য দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ নতুন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাবে বলে বিশ্বাস করেন আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং।

তিনি বলেছেন, ‘আইসিসি ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুরাগীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমরা আশা করছি নতুন লোগো সেই দৃষ্টি ও শক্তিকে প্রতিফলিত করবে।’

ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াবে আগামী ৪ জুন। চলবে ৩০ জুন পর্যন্ত। ২০ দলের মোট ৫৫টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে।

অন্যদিকে বাংলাদেশের মাটিতে সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। ফাইনালসহ ২৩টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ :পরিবেশ উপদেষ্টা

বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা দেবে এসএসএফ

চীন বাংলাদেশকে কৃষি ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা করবে: সফররত চীনা বাণিজ্যমন্ত্রী

দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের: ছাত্রদল সভাপতি

ট্রাফিক পুলিশ অনিয়মে জড়ালে কঠোর ব্যবস্থা : অতিরিক্ত পুলিশ কমিশনার

আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল: মির্জা ফখরুল

দুর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে: গভর্নর

মাঠেই হার্ট অ্যাটাক, মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি