Sunday , 17 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জাপা’র শরিকদের আসনে নৌকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে : ওবায়দুল কাদের

প্রতিবেদক
Newsdesk
December 17, 2023 3:52 pm


নিজস্ব প্রতিবেদক :

জাতীয় পার্টিসহ (জাপা) শরিকদের আসনে নৌকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেয়া হচ্ছে। তাদের যে সকল আসন ছেড়ে দেওয়া হবে, সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।’

ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। প্রার্থিতার বিষয়ে আজ বিকেল ৪টার মধ্যে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২২শ’ প্রার্থী আছে, সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়? নির্বাচন বয়কটের যে ডাক বিএনপি দিয়েছে, তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাবে- এমন তথ্য তার কাছে নেই। তাদের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা আছে, এখানে কোন প্রকার অশোভন পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমরা বসেই আলোচনা করেছি এবং শুধুমাত্র আসন ভাগাভাগিই নয়, বিএনপি নির্বাচন বয়কট-প্রতিরোধের যে ডাক দিয়েছে এটা নিয়েও নির্বাচনে আসা সমমনা দলগুলোর সবার যে ঐক্য থাকা দরকার- সে বিষয়েও কথা হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের দিনকে এক বিএনপি নেতা পরাজয় দিবস বলছেন। পরাজয় তো বিএনপি ও জামাতের- পাকিস্তানের যারা দোসর তাদের। তারা মানুষের জন্য রাজনীতি করে না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। ষড়যন্ত্র সহিংসতা, গুপ্ত হামলা চালিয়ে নির্বাচন বানচালে তাদের রঙ্গিন খোয়াব সফল হবে না।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: ফ্লাইট নামছে চট্টগ্রাম, সিলেট ও কলকাতায়

১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির রংপুর বিভাগীয় জনসভায় চিড়া-মুড়ি-কম্বল নিয়ে  আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির রংপুর বিভাগীয় জনসভায় চিড়া-মুড়ি-কম্বল নিয়ে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

মোহাম্মদপুরে আসাদুল হত্যা: নেপথ্যে মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

অবরুদ্ধ হয়ে পড়েন ভিপি নুর, পুলিশ-সেনা উদ্ধার করল রাত আড়াইটায়

একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি

‘ড. ইউনূসকে সাজা দিয়েছেন আদালত, আওয়ামী লীগ নয়’ : ওবায়দুল কাদের

মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহ্দী আমিন

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা