Tuesday , 2 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Newsdesk
January 2, 2024 6:56 pm

জামালপুর প্রতিনিধি :

জামালপুর সদর উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়কের ভারুয়াখালি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনই পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দিনা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩ জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। অটোরিকশাটি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - জেলার খবর