Wednesday , 3 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভোটকেন্দ্রে জঙ্গি হামলার ঝুঁকি দেখছি না: সিটিটিসিপ্রধান

প্রতিবেদক
Newsdesk
January 3, 2024 5:34 pm

নিজস্ব প্রতিবেদক :


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রে কোনো ধরনের জঙ্গি হামলার ঝুঁকি দেখছেন না বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিটিটিসিপ্রধান বলেন, ‘আমাদের জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দুদিন আগেও আমরা একটি সংগঠনের মূল ব্যক্তিসহ অপারেশনাল কমান্ডারকে গ্রেপ্তার করেছি, যারা নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল। এই মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই, জঙ্গিদের সেই সক্ষমতাও নেই।’

মো. আসাদুজ্জান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেসব সংসদীয় আসন রয়েছে, কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি হয়নি। প্রার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে।’

তিনি বলেন, ‘আমরা আশাবাদী কিছু ঘটবে না এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম প্রস্তুতিও রয়েছে। যে কোনো ধরনের অরাজকতা, নাশকতা ঠেকাতে ও প্রতিরোধে সক্ষমতা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের।’

নির্বাচন কেন্দ্রে কোনো ধরনের জঙ্গি হামলার শঙ্কা রয়েছে কি না- জানতে চাইলে সিটিটিসিপ্রধান বলেন, ‘জঙ্গিদের মাথাচাড়া বা তাদের তৎপরতা কিংবা কোনো ঝুঁকি আমরা দেখছি না। এই মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই। আমরা প্রস্তুত, কাজ করছি, যাতে এ ধরনের কোনো অপরাধপ্রবণতা পরিলক্ষিত হলে আগেভাগেই ব্যবস্থা নিতে পারি।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাইডেনের উপদেষ্টা পরিচয় দেয়া ব্যক্তি ইসরায়েলের এজেন্ট: তথ্যমন্ত্রী

ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: তাজুল ইসলাম

ভোটের হার ৪১ দশমিক ৮, চ্যালেঞ্জ করলে ইসি প্রস্তুত: সিইসি

বিএনপির সরোয়ারকে সংসদে যাওয়া থেকে বিরত রাখতে জামায়াত প্রার্থীর করা আবেদনে আদেশ আগামীকাল

উচ্চশিক্ষার বাহানায় বিদেশে : ছুটি শেষ হলেও ফেরার নাম নেই কয়েকশ শিক্ষকের

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

সব অপরাধের বিচার হবে: ড. ইউনূস

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

রাতের থাইল্যান্ড দুনিয়ার সেরা, জানালেন মেহজাবীন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা প্রত্যাখ্যান