Wednesday , 3 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

যেখানেই অনিয়ম সেখানেই অ্যাকশন : ইসি রাশেদা

প্রতিবেদক
Newsdesk
January 3, 2024 6:48 pm


নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনের মাঠ নিয়ন্ত্রণে আছে। অনিয়ম পেলে আপনারা (সাংবাদিক) ছবি তোলেন, প্রমাণ দেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। যেখানেই অনিয়ম সেখানেই অ্যাকশন হবে।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, আমাদের যত আয়োজন, সব নির্বাচন ঘিরে। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে আজ থেকে সেনাবাহিনীকে নামানো হয়েছে। শুধু সেনাবাহিনী নয়, আমাদের যত বাহিনী আছে সবই সুশৃঙ্খল ও উন্নত হয়েছে।

ভোটের পরিবেশ কেমন হবে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ভোট উৎসবমুখর ও সুন্দর হবে, এটা বলতে পারি। ১৯৯৬ সালে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কারণে বিতর্ক তৈরি হয়েছিল। এবারের নির্বাচনে কোনো বিতর্ক তৈরি করতে চাই না।

তিনি বলেন, আমরা জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন করা আমাদের নৈতিক দায়িত্ব। মিডিয়া, পত্রিকা দেখে মনে হচ্ছে সরকার চাইছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিলের মতো ঘটনাও ঘটেছে। আপনারা দেখেছেন এর আগে আমরা গাইবান্ধায় ভোটও বন্ধ করেছি।

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি রাশেদা বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আনার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। সেজন্য বিভিন্ন মাধ্যমে প্রচার করে যাচ্ছি। ভোটাররা ভোটকেন্দ্রের প্রাণ, ভোটাররা কেন্দ্রে না এলে নির্বাচন নিষ্প্রাণ হয়ে যাবে। তবে বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য পাচ্ছি তাতে আমরা আশাবাদী ভোটকেন্দ্রে ভোটার আসবে।

সব দল নির্বাচনে এলে একটা স্বস্তির বিষয় হতো, একটা উৎসবের বিষয় থাকত। এখন সেটা অতটা নেই, সেটা তো আর অস্বীকার করার কিছু নেই,বলেন তিনি।

একটি বড় দলের (বিএনপি) নির্বাচনে না আসার বিষয়টাকে কীভাবে দেখছেন– এমন প্রশ্নের জবাবে এই ইসি বলেন, ভোটে আসা না আসা তাদের স্বাধীন ইচ্ছা। সেজন্য তো ভোট থেমে থাকবে না। ভোটকে কোনোভাবে প্রতিহত করা যাবে না। কোনো নাশকতামূলক কাজ করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি যথাযথ পদক্ষেপ নেবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শিক্ষককে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের প্রতি নির্দেশ

লাল পাসপোর্ট জমা দিয়েছেন ঢাবি ভিসি

বিশ্ব ইজতেমার মাঠে আসছেন মুসল্লিরা, চলছে শেষ সময়ের প্রস্তুতি

ঢাবির এক শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিডিয়া সমন্বয়ক গ্রেপ্তার

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু হবে

রাজধানীতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান, হোতাসহ আটক ৪

৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী: প্রবাসী কল্যাণমন্ত্রী

কুড়িগ্রামে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর বইছে দুধকুমার

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩