Wednesday , 3 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জনবিচ্ছিন্ন বিএনপি সন্ত্রাসী ও খুনিদের দলে পরিণত হয়েছে : নানক

প্রতিবেদক
Newsdesk
January 3, 2024 7:08 pm

নিজস্ব প্রতিবেদক :


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দেশে ভোটের উৎসব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

আজ বুধবার দুপুরে নির্বাচনী গণসংযোগের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীর রায়ের বাজারের উত্তর সিটির ৩৪ নম্বর ওয়ার্ডের রহিম বেপারি ঘাট থেকে গণসংযোগ শুরু করেন তিনি।

বিএনপির সমালোচনা করে নানক বলেন, নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে বিএনপি এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারা (বিএনপি) জনবিচ্ছিন্ন হয়ে এখন সন্ত্রাসী ও খুনিদের দলে পরিনত হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন খুবই সন্নিকটে। ঢাকা-১৩ আসনের মত সারাদেশে ভোটের উৎসব লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যেকটা নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে একটি উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হবে।

ভোটারদের উদ্দেশ্যে নৌকার প্রার্থী নানক বলেন, আপনারা পরিবার নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন। দ্বাদশ নির্বাচন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করার নির্বাচন।

তিনি বলেন, এদেশের এত উন্নয়ন হয়েছে, সবই আওয়ামী লীগের হাত ধরে। চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের বিকল্প নেই। তাই আপনারা ভোট দিয়ে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে শামিল হন।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, স্থানীয় কাউন্সিলরসহ ৩৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ গ্রহন করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরের বিচার শুরু

‘মেসি আমাদের অতীত, ইয়ামাল ভবিষ্যত’, গর্বিত বার্সা সভাপতি

আন্দোলন স্থগিত করলেন ইশরাক

ভার্চুয়াল মার্কেটে প্রবেশে বাধা ব্যাংকিং ও কাস্টমস নিয়মনীতি : বিজিএমইএ

আল-আরাফাহ ব্যাংকে চাকরিচ্যুতদের হামলায় এইচআর হেডসহ আহত ১৫

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে মাঝি নিহত, ১৯ জেলে অপহরণ

‘জামায়াত ক্ষমতায় গেলে নারীরা যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবেন’

লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ ফেরত দেওয়ার অনুরোধ র‌্যাবের

পালিয়ে গিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড করছেন তারা: জামায়াত আমির

ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী