Wednesday , 10 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রতিবেদক
Newsdesk
January 10, 2024 2:17 pm


বরিশাল প্রতিনিধি :

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত জাতীর জনকের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ। এরপর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে, দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত