Wednesday , 17 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জামিন পেলেন ইভ্যালির রাসেল

প্রতিবেদক
Newsdesk
January 17, 2024 1:41 pm

নিজস্ব প্রতিবেদক :

চেক প্রতারণার মামলায় জামিন পেয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। সেদিন তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করতে ব্যর্থ হন।

এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের চেক প্রদান করে। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলেও তা ডিজ-অনার হয়। এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পরপরই কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি। তবে অর্থ দিয়েও পণ্য না পেয়ে গ্রাহকদের অসন্তোষ বাড়তে থাকে। গ্রাহকদের পণ্য দেয়ার জন্য জাল চেক এবং প্রতিশ্রুতি দেয়ার অভিযোগে সারাদেশে প্রতিষ্ঠানটি ও এর মালিকের বিরুদ্ধে আদালতে কয়েক শতাধিক মামলা করা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ

নকশার ত্রুটি ও নিম্নমানের বিয়ারিং প্যাডের কারণে মেট্রোরেলে দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদন

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

২০৩০ সালের মধ্যে ১.৬১ কোটি পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নির্বাচনে সাংবাদিক কার্ড ম্যানুয়ালি দেওয়ার সিদ্ধান্ত ইসির

সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা: ভিপিপ্রার্থী আবিদুল, জিএস হামিম

হোটেলে কাজ করে মেডিকেলে চান্স পেলেন বাউফলের আল আমিন

অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে: হাইকোর্ট