Wednesday , 17 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পুলিশের চাকরি করে শত কোটি টাকার মালিক দুই ভাই: অনুসন্ধানের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
January 17, 2024 2:22 pm


নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পুলিশের চাকরি পাবার পরই বিদ্যুৎগতিতে বাড়তে থাকে জয়পুরহাটের এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের অর্থ-বিত্ত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার তা অনুসন্ধানের নির্দেশ দিলেন হাইকোর্ট।

গত বছরের ৬ আগস্ট এক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। প্রতিবেদনে বলা হয়, বাবার অর্থ-বিত্ত তেমন না থাকলেও দুই ভাই পুলিশের চাকরি পাবার পরই বিদ্যুৎগতিতে বাড়তে থাকে তাদের অর্থ-সম্পত্তি। কম করে হলেও দেড় শ’ কোটি টাকার সম্পদের মালিক তারা।

এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের বিরুদ্ধে দুর্নীতির বিষয়-সম্পত্তির বিস্তারিত বিবরণসমৃদ্ধ অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার জমা পড়েছে। অভিযোগগুলো শতভাগ দুদকের তফসিলভুক্ত হলেও রহস্যজনক কারণে মামলা হয়নি একটিও।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

সিলেটে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সর্তক অবস্থানে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

ঢাকায় ‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার, ছিল গুপ্ত হামলার পরিকল্পনা

আত্মঘাতী গোলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

আবারো ফিফা বর্ষসেরা মেসি

একটি শিশুর মতো গাছেরও পরিচর্যা করতে হবে: প্রধানমন্ত্রী

জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে শিবিরের হামলা: রাবি ছাত্রদল

নির্যাতিত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করবে ‘জার্নালিস্ট ফর জাস্টিস’