Wednesday , 24 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ব্যবসায়ীরা কথা না রাখলে দোকান বন্ধ করে দেব: ভোক্তার ডিজি

প্রতিবেদক
Newsdesk
January 24, 2024 10:18 pm


নিজস্ব প্রতিবেদক :

ভাউচার নিয়ে ব্যবসায়ীদের ভাঁওতাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেছেন, ‘ক্রেতাদের পণ্যের ভাউচার দিতে হবে। ভাউচার নিয়ে ভাঁওতাবাজি চলবে না। ব্যবসায়ীরা আমাদের কথা দিয়েছেন, ভাউচার দেবেন। কমিটমেন্ট ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেব। কথা না রাখলে দোকান বন্ধ করে দেব।’

আজ বুধবার রাজধানীর টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের সভাকক্ষে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন কথা বলেন তিনি।

সফিকুজ্জামান বলেন, ‘অযৌক্তিকভাবে বাজারে চালের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেড়েছে। যেসব চাল বাড়তি দামে বিক্রি করা হচ্ছে, সেগুলো আগের কেনা ধানের চাল।’

ভোক্তার ডিজি বলেন, ‘রমজানের প্রথম দিকে হঠাৎ পণ্যের দাম বেড়ে যায়, আবার রমজানের মাঝে পণ্যের দাম কমে যায়। অনেক অ্যানালাইসিস করে আমরা জানতে পেরেছি, বাজারে আমদানি পণ্যের কোনো ঘাটতি নেই। কিন্তু আমাদের চরিত্রের কারণে, বাড়তি পণ্য কেনার কারণে সাপ্লাই চেইনে প্রভাব পড়তে পারে। বাজার থেকে এক সপ্তাহের পণ্য কিনলে বাজারে সাপ্লাইয়ের প্রভাব পড়ে না।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই : আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে: চিফ প্রসিকিউটর

Quick Eye Makeup

Quick Eye Makeup

১৫০ কোটি টাকা আত্মসাৎ: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর গ্রেফতার

ফারহান হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে: মির্জা ফখরুল

এবার মাদকরোধক ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টারের সংঘর্ষ, ১৮ মরদেহ উদ্ধার

বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল