Saturday , 27 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Newsdesk
January 27, 2024 1:58 pm


আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের কাছে শুক্রবার (২৬ জানুয়ারি) এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। দেশটিকে ৪০টি নতুন বিমান সরবরাহ করবে যুক্তরাষ্ট্র যেগুলোর মূল্য ২ হাজার ৩ কোটি ডলার। এই অনুমোদনটি সুইডেনের ন্যাটো সদস্যপত্রে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের স্বাক্ষরের পরই এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, এই চুক্তির আওতায় ৭৯টি তুর্কি এফ-১৬ বিমানের আধুনিকীকরণ কিটও অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসকে জানিয়েছে, তুরস্কের পাশাপাশি গ্রিসের কাছে যুদ্ধবিমান বিক্রি বিষয়ক একটি চুক্তিরও অনুমোদন দিয়েছে তারা। ওই চুক্তির আওতায় গ্রিসকে ৮৬০ কোটি ডলারের বিনিময়ে ৪০টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র।

২০২১ সালে প্রথম ওই যুদ্ধ বিমান ক্রয়ের আবেদন জানিয়েছিল তুরস্ক। তবে এরইমধ্যে সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে জোটটিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে তুরস্ককে যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র। তুরস্কের আপত্তি ছিল, সুইডেন কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে ও তাদের আশ্রয় দিয়ে থাকে। কুর্দিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে তুরস্ক।

তবে এক বছরেরও বেশি সময় বিলম্বের পর তুর্কি সংসদ সদস্যরা চলতি সপ্তাহে সুইডেনের আবেদনপত্রের অনুমোদন দেন। এরপরই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এতে স্বাক্ষর করেন।

তখনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে ‘দেরী না’ করার আহ্বান জানান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর পর কৃষ্ণ সাগর অঞ্চলে মধ্যস্ততার কারণে ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী

হজের নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়লো

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

মানবাধিকার লঙ্ঘনকারীরা আবার মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়, এটিই দুর্ভাগ্য : তথ্যমন্ত্রী

ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ঢাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

আরসার কিলিং গ্রুপের কমান্ডারসহ ২ সহযোগী গ্রেপ্তার

গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে: তারেক রহমান