Wednesday , 13 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ঈদ-নববর্ষ পাশাপাশি, ছুটি মিলতে পারে ৬ দিনের

প্রতিবেদক
Newsdesk
March 13, 2024 8:36 pm


নিজস্ব প্রতিবেদক :

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সুখবর পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। টানা ছয়দিন ছুটি মিলতে পারে তাদের। তবে সেক্ষেত্রে রোজা হতে হবে ২৯টি। এ ছাড়া ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে নববর্ষের ছুটি।

১১ মার্চ দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১২ মার্চ (মঙ্গলবার) শুরু হয়েছে রমজান মাস। মাসটি ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর পালন করতে হবে ১১ এপ্রিল এবং রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল।

ঈদের দিন সাধারণ ছুটিতে থাকে দেশ। এ ছাড়া নির্বাহী আদেশে ঈদের আগের ও পরের দিন ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মচারীরা।

সে হিসেবে ঈদ ১১ এপ্রিল হলে ক্যালেন্ডার অনুযায়ী ওইদিন বৃহস্পতিবার। সেক্ষেত্রে ঈদের আগের দিন বুধবার এবং পরের দিন শুক্রবার ছুটি হবে ঈদের। ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল (রবিবার) নববর্ষের সরকারি ছুটিতে থাকবে দেশ। এতে ঈদ ও নববর্ষের মিলে টানা পাঁচ দিনের ছুটিতে যাবে দেশ।

এদিকে রমজান মাস ২৯ দিন হলে ঈদ অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল বুধবার। সেক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঈদের ছুটি। পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার নববর্ষের ছুটি হবে। এতে টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার

নদীতে মাছ ধরার সময় যুবককে বিএসএফের গুলি

ভাইরাল রোগে ভুগছেন জামায়াত আমির : রাশেদ খান 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টিসিবির জন্য ২৪৬ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

পদ্মা ব্যাংক থেকে নাফিজ সরাফতের পদত্যাগ

বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে চাঁদাবাজি, ‘কারেন্ট জসিম’ গ্রেফতার

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত: চিকিৎসক

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত