শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৬, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

জবি শিক্ষার্থীর মৃত্যু : সুষ্ঠ বিচারের আশ্বাস উপাচার্যের, পাঁচ সদস্য তদন্ত কমিটি


জবি সংবাদদাতা :

জবি ছাত্রীর আত্নহত্যার ঘটনায় সুষ্ঠ তদন্ত করে দ্রত বিচারের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে অভিযুক্ত অভিযুক্ত শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষার্থীকে সহায়তাকারী শিক্ষক-কে সাময়িক বরখাস্ত এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচ (৫) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) রাত দেড় টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এইসব কথা বলেন তিনি।

একই সাথে এঘটনার সুষ্ঠ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক জাকির হোসেন ও সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা রঞ্জন কুমার দাস।

কমিটির বাকি সদস্যরা হলেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ঝুমুর আহমেদ।

এর আগে উপাচার্যের নির্দেশে অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও অভিযুক্ত শিক্ষার্থী আম্মানকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। সেই সাথে ক্যাম্পাসে ইতোপূর্বে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ও যৌন হয়রানির ঘটনার তদন্ত করে বিচারের আশ্বাস দেন উপাচার্য।

একই সঙ্গে মৃত শিক্ষার্থীর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠ বিচারের জন্য লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ফাইরুজ অবন্তিকার মৃত্যুর কারণ হিসেবে তার সুইসাইড নোটে দেয়া আইন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচের) অভিযুক্ত শিক্ষার্থী রায়হান সিদ্দিকি আম্মান (আইডি নং-বি ১৮০৫০১০১৬) -কে সাময়িক বহিষ্কার ও দ্রুত গ্রেপ্তারের নির্দেশ এবং অভিযুক্ত শিক্ষার্থীকে সহায়তাকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম-কে সাময়িক বরখাস্ত ও প্রক্টরিয়াল বডি থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এনআইডি জালিয়াতিতে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো: ইসি সচিব

১১ মাসে ৪৮৬ নারী ও কন্যাশিশু হত্যার শিকার: বাংলাদেশ মহিলা পরিষদ

ডিবির সাবেক প্রধান হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা

বিশ্বকাপে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

বিশ্বকাপে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ

সিকিমে ভূমিধস, আটকা পড়েছেন ১০ বাংলাদেশি পর্যটক

সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত

হাতিরঝিল লেক থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড

ছিনতাই ঠেকাতে অস্ত্র পাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা: ডিএমপি কমিশনার