Thursday , 17 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মতিয়া চৌধুরীর দাফন

প্রতিবেদক
Newsdesk
October 17, 2024 9:22 pm

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের সাবেক উপনেতা ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্বামী বরেণ্য সাংবাদিক বজলুর রহমানের কবরে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মতিয়া চৌধুরীর দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়। পরে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকালে মতিয়া চৌধুরীর মরদেহ নেওয়া হয় রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার বাসভবনে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ৷ জানাজা শেষে আওয়ামী লীগের ব্যানারে এবং পরে দৈনিক সংবাদ পরিবারের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানা হয়। এরপর বেলা সাড়ে ১২টার দিকে মতিয়া চৌধুরীর মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়।

পরিবর্তিত পরিস্থিতিতে মতিয়া চৌধুরীর জানাজায় আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকে দেখা যায়নি। তবে দলটির সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকে আজাদ মসজিদে দেখা গেছে।

এছাড়া আওয়ামী লীগের লীগের কর্মী, কমিউনিস্ট পার্টি (সিপিবি), ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন কর্মীদের দেখা যায় জানাজায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজা শেষে আজাদ মসজিদের দক্ষিণ পাশের গেটে মতিয়া চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এখানেও আওয়ামী লীগ ও দলটির সভাপতির নামে আলাদা করে শ্রদ্ধা জানানো হয়।

এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। মরদেহবাহী গাড়ি আজাদ মসজিদের গেট থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কয়েক জন কর্মী দুই-একবার স্লোগান দেন। এ সময় তারা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নামেও স্লোগান দেয়। এ সময় আজাদ মসজিদ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।

এদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’খ্যাত মতিয়া চৌধুরী গতকাল বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বজনরা জানান, তার পরিবারের পক্ষ থেকে বুদ্ধিজীবী কবরস্থানে নতুন জায়গা চাওয়া হয় ৷ সেটা না পাওয়া যাওয়ায় স্বামী বজলুর রহমানের কবরে মতিয়া চৌধুরীকে দাফন করার সিদ্ধান্ত হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেফতার

বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী

চুয়াডাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগ তদন্তে চট্টগ্রামে নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার সমান অধিকার নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্র দখল করলে একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাবির খেলার মাঠে হাঁটুপানি : কৈ মাছ ছেড়ে ক্ষোভ প্রকাশ করলো ডাকসু

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার