শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঈদের কেনাকাটা শুরু : বিপণি বিতানে উপচেপড়া ভিড়

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২২, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

সাপ্তাহিক ছুটির দিনে জমে ওঠেছে অভিজাত বিপণি বিতানে ঈদের কেনাকাটা। তুলনামূলক ভিড় বেশি পোশাকের দোকানে। যেখানে ব্র্যান্ড গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। ক্রেতা টানতে বিক্রেতারাও এনেছেন নতুনত্ব।

শুক্রবার (২২ মার্চ) রাজধানীর বিভিন্ন শপিংমল ও মার্কেট ঘুরে এ চিত্র দেখা যায়।

রাজধানীবাসীর একরাশ ব্যস্ততা বাধা হয়ে দাঁড়ায় ঈদ কেনাকাটায়। তাইতো ক্রেতা-বিক্রেতা উভয়েই মুখিয়ে থাকেন ছুটির দিনের অপেক্ষায়। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটাও যেন আরেক উৎসব।

এখন ক্রেতা সমাগমে মার্কেটগুলো মুখর। ঈদ কেনাকাটায় সর্বোচ্চ মনোযোগ তাদের। পছন্দসই কাপড় দেখছেন খুঁটিয়ে খুঁটিয়ে। না কাপড়ে, না রঙে ছাড় দেয়া যাবে না একচুলও!

ক্রেতারা জানান, পছন্দসই কাপড় কিনতে হলে একটু সময় নিয়ে যাচাই-বাছাই করে কিনতে হয়। ঈদ বলে কথা! ঈদে মানানসই পোশাক না কিনলেই নয়।

ব্র্যান্ডের দোকান থেকে শুরু করে নন-ব্র্যান্ড। আলোঝলমলে সাজে ক্রেতা টানতে সক্ষম সবাই। তবে ভিড় বেশি ব্র্যান্ডের দোকানগুলোতেই। ক্রেতারা বলেছেন, দাম তুলনামূলক বেশি হলেও ব্র্যান্ডের পোশাকের প্রতিই সবার ঝোঁক থাকে।

পোশাকের পালা চুকিয়ে ক্রেতারা ঢুঁ মারছেন জুতা-অলংকারসহ নানান অনুষঙ্গের দোকানে। ঈদকে সামনে রেখে হরেক রকমের পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরাও। ঈদ উপলক্ষে এসেছে নতুন নতুন পণ্যও।

ব্যবসায়ীরা বলেন, ঈদ উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। এসেছে নতুন নতুন পণ্য। সামনে বেচা-কেনা আরও বাড়বে।

এদিকে, ঈদ উপলক্ষে বন্ধের দিনও খোলা রাখা হচ্ছে রাজধানীর প্রায় সব বিপণি বিতান। সকাল ১০টা থেকে শুরু হয়ে কেনাকাটা চলে রাত ১২টা পর্যন্ত।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিয়ের আগে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী

ফারুকীর অসুস্থতায় বিকেলে বসছে বোর্ড মিটিং

তেঁতুলিয়া নদীতে জালে আটকা পড়লো ঘড়িয়াল

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পাঁচ যানবাহনের সংঘর্ষ, সিসিটিভিতে লোমহর্ষক দৃশ্য!

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরী কারাগারে

প্রিমিয়াম মডেলের নতুন সাইড-বাই-সাইড ফ্রিজ উদ্বোধন করল মার্সেল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী

সরকার দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়: প্রধানমন্ত্রী

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল, হট্টগোল