Friday , 22 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ডেমরায় গুদামে লাগা আগুন সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রতিবেদক
Newsdesk
March 22, 2024 3:27 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ডেমরায় একটি গুদামে লাগা আগুন সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আজ সকাল সাড়ে ৮টার দিকে জানানো হয়, আগুন পুরোপুরি নেভাতে কাজ চলছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকার গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বাকি ইউনিটগুলো যোগ দেয়।

ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। তবে, সম্পূর্ণভাবে নেভাতে আরও সময় লাগতে পারে। কারণ ভবনটিতে কোনো বিকল্প এক্সিট পয়েন্ট নেই। ভবনটির অবকাঠামোগত ক্ষতির ঝুঁকিও আছে। এছাড়া ভেতরে দাহ্য পদার্থ ও খেলার সামগ্রী আছে। এছাড়াও ভবনটির আশপাশে পানির কোনো উৎস নেই। সিঁড়িগুলোও খুবই সংকীর্ণ। নিজস্ব কোনো ওয়াটার রিজার্ভারও নেই ভবনটিতে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনের ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এনবিআর ভেঙে দুই ভাগ, অধ্যাদেশ জারি

অতীতের সব ভূলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেন প্রধানমন্ত্রী ।

অতীতের সব ভূলে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যেতে দেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

সমালোচনায় বিচলিত নয় সরকার, কণ্ঠরোধ করা হবে না: ড. ইউনূস

বাজেটে বিদেশনির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পরিচালকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ অভিনেত্রীর

৩১ ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট পুরোপুরি চালু হবে

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএ’র ৩ সদস্য নিহত

সবজির বাজারে স্বস্তি, মাছে ঊর্ধ্বগতি

‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে দ্বিতীয় ঢাকা