শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে: কাদের

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৩, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও পাকিস্তানি কায়দায় ইস্যু না পেয়ে ভারত বিরোধিতা শুরু করেছে। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করেছে। তারপরও বলে ভারত নির্বাচিত করেছে আমাদের। ভারত নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সব সময় আমাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনতো আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে, সেটা হচ্ছে ভারত বিরোধীতার ইস্যু।

বিএনপি অবাক করা দল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক নেতা বলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আরেকজন বলে ভারতীয় পণ্য বর্জন করুন। এখন এই দলের নেতায় নেতায় মতের কোনো মিল নেই। মঈন খান বলে এক কথা, রিজভী বলে আরেক কথা। আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব বলেন আরেক কথা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় গেলে সব গুম-খুনের বিচার হবে: তারেক রহমান

নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

নেত্রকোণায় ডিবি পুলিশের চাঁদাবাজির অভিযোগ

শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে না: শিক্ষা উপদেষ্টা

এনসিপি নেতাদের নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার

আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি : মির্জা ফখরুল

জামিন দিলে সব টাকা শোধ করে দেবো, পালিয়ে যাবো না

রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা