শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিএনপির কাছে নিগৃহীত নেতাকর্মীর তালিকা চাইলেন কাদের

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৯, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

‘এ সরকারের আমলে বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নিগৃহীত হয়েছে’- দলটির মহাসচিবের এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেইসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চেয়েছেন তিনি।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত বৃহস্পতিবার ঢাকায় দলীয় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, তার দলের ৮০ শতাংশ মানুষ নিপীড়নের শিকার।

এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ সরকারের আমলে বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নাকি নিগৃহীত হয়েছে। আমি মির্জা ফখরুলকে বলব, এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। ৮০ ভাগ নেতাকর্মীরা কারা? আমির খসরু, মির্জা ফখরুল একে একে জেল থেকে বের হয়ে গেছেন। তাহলে নিগৃহীত কে হচ্ছে? তাদের তালিকা প্রকাশ্যে দিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, মিথ্যাচার অনেক করেছেন। আপনাদের নেগেটিভ রাজনীতি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কেউ গ্রহণ করবে না। বিএনপি নামের একটি দল সংকুচিত হয়ে যাবে।

ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপি ইফতার পার্টি করে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে। এখন তারা বলে দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। আসলে বিএনপি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। বিএনপির চেতনায় পাকিস্তান।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আনার হত্যার পরিকল্পনা হয় ঢাকায়, বাস্তবায়ন কলকাতায়: ডিবি প্রধান

নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মীরসরাইয়ে ঝরনার কূপে মিলল ২ পর্যটকের মরদেহ

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, আবেদন ফি ১০০০ টাকা

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ৩ জুন, আবেদন ফি ১০০০ টাকা

চাঁদাবাজির মামলায় গ্রেফতার রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

জামায়াত আমির-সেক্রেটারিসহ ৭২ জনের বিচার শুরু

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

ব্যবসায়ীরা ব্যবসা করবেন, কিন্তু অতিরিক্ত মুনাফা নয়: অর্থ উপদেষ্টা

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট

সেন্টমার্টিনে স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন করার পরিকল্পনা আছে: পরিবেশ উপদেষ্টা