শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

’ঈদের পর তৃণমূল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি মাঠে নামব’

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩০, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঈদের পর থেকে তৃণমূল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি আবারও মাঠে নেমে পড়ব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঈদের পর থেকে তৃণমূল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমি আবারও মাঠে নেমে পড়ব। প্রয়োজনে প্রত্যন্ত গ্রামে গঞ্জে চলে যাব। দেশের চিকিৎসা ব্যবস্থাকে মানুষের জন্য সহজলভ্য করতে যা যা করার দরকার আমি তাই করব।’

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে, জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো বাস্তবায়ন করা। সেই কাজ করতে মুখে আমাদের বড় বড় কথা বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। এ জন্য আমরা যেন মুখে কথা কম বলে কাজ করেই আমাদের সক্ষমতা বুঝিয়ে দিতে পারি সে লক্ষ্যেই মাঠে নেমে পড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘কথা কম বলে অসুস্থ মানুষের সেবায় কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে আমাদের। বঙ্গবন্ধু এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তিনি ২৩ বছর লড়াই সংগ্রাম করেছেন বাংলাদেশ একদিন স্বাধীন হবে সেই জন্য। তার দীর্ঘদিনের স্বপ্নের দেশ স্বাধীন হয়েছে। তিনি কিন্তু দেশকে তার স্বপ্নের মতো করে সাজানোর সুযোগ পাননি। তিনি মাত্র তিন বছরের মতো সময় ক্ষমতায় ছিলেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হলেও দেশে তেমন কোনো সম্পদ বা অর্থ ছিল না। সেই দুর্ভিক্ষ পীড়িত দেশের দায়িত্ব নিয়ে এমন কোনো সেক্টর নেই যেখানে তিনি কাজ শুরু করেননি। স্বাস্থ্যখাতের সব ভালো উদ্যোগগুলো তিনিই শুরু করে দিয়েছিলেন। তিনি যেভাবে শুরু করেছিলেন দেশের বিভিন্ন কুচক্রী মহলের কারণে সেগুলো সেভাবে বাস্তবায়ন হয়নি। এখন জননেত্রী শেখ হাসিনা বাবার কাজগুলো এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এনআইডির ‘বৃষ্টি খাতুন’ নামের সংশোধন চেয়ে আবেদন করেছিলেন অভিশ্রুতি

লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদ উদ্ধার! এখন আছেন..

লিবিয়ায় নিখোঁজ সাংবাদিক জাহিদ উদ্ধার! এখন আছেন..

বাংলাদেশের ঐতিহাসিক জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে

বাংলাদেশের ঐতিহাসিক জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে

সাবেক উপাচার্যের দুর্নীতি: রাবির ১১ শিক্ষককে দুদকে তলব

বিদেশি পর্যটকদের জন্য ভিসা সহজ করতে কাজ করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে: জয়শঙ্কর

সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী

সরকার নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে: ডা. জাহিদ

কোটা আন্দোলনে ষড়যন্ত্রকারীদের নাম পেয়েছি, শিগগির অভিযান: ডিবিপ্রধান

রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনি নন্দীকে সরিয়ে নিল পুলিশ