রবিবার , ২৬ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মরদেহ উদ্ধারে কলকাতা পুলিশকে সহযোগিতা করব : ডিবিপ্রধান

প্রতিবেদক
Newsdesk
মে ২৬, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে কলকাতায় গেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ৩ সদস্যের একটি দল।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ ওই দলের নেতৃত্ব দিচ্ছেন। তদন্ত দলের অন্য দুই সদস্য হলেন পুলিশের ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

রোববার সকাল ১০টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলকাতার উদ্দেশে রওনা দেয় ডিবির প্রতিনিধি দলটি। বাংলাদেশ সময় বেলা ১১টায় তারা কলকাতায় পৌঁছান।

কলকাতায় পৌঁছে ডিবিপ্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, মামলার তদন্ত করতে এবং ঘটনাস্থল পরিদর্শনে আমরা পশ্চিমবঙ্গে এসেছি। ঢাকায় গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। কলকাতা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ অনেক তথ্য আদান-প্রদান করেছে। আমরা মামলার তদন্ত কাজের জন্য কলকাতা পুলিশের কাছে সহযোগিতা চাইব। হত্যাকারীদের সঠিক মোটিভ কী ছিল সেটা আমরা জানার চেষ্টা করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যে তিনজন গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ, আমরাও কলকাতায় গ্রেপ্তার হওয়া জিহাদকে জিজ্ঞাসাবাদ করব। এছাড়া ভিকটিমের মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। মরদেহ বা এর অংশবিশেষ উদ্ধারে কলকাতা পুলিশকে আমরা সহযোগিতা করব।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার, রহস্য উন্মোচনে তদন্ত শুরু

শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে: প্রধান উপদেষ্টা

জাতীয় সনদের দিকে দ্রুত অগ্রসর হতে চায় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

পুনর্বহাল চেয়ে সচিবালয়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

জাল ভোট একটি পড়লেও দায়ী ভোটগ্রহণ কর্মকর্তা: ইসি আহসান

সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ

ভাইরাল সেই নগ্ন দৃশ্য প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী

জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি নাসির উদ্দিন

‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি থাকলে মামলা’

ডাকসুর সাবেক একমাত্র নারী ভিপি মাহফুজা খানম আর নেই