শুক্রবার , ৩১ মে ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টানা ৩ দিন ভারি বর্ষণের পূর্বাভাস

প্রতিবেদক
Newsdesk
মে ৩১, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, কয়েক বিভাগে ভারি বর্ষণ হতে পারে। এ পরিস্থিতি টানা তিন দিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি দেশের অবশিষ্টাংশে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে।

এ পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

পরের ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া আগামী রোববার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হতে পারে।

নীলফামারীর ডিমলায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় দেশের আরও বেশ কিছু জায়গায় ঝড়বৃষ্টি হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উপজেলা স্টুডেন্ট’স ফোরামের ইফতারে  মির্জাগঞ্জবাসীর মিলনমেলা 

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৩ সহযোগী গ্রেপ্তার

আফগানিস্তানে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৭১

নৈতিক শিক্ষার অভাবেই মাগুরায় এমন ঘটনা ঘটেছে: জামায়াত আমির

জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

নেত্রকোণায় অর্থ অভাবে নবজাতক বিক্রির চেষ্টা।। পরিবারটির পাশে জেলা প্রশাসক

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার

বিটিভি ভবনে আগুন: বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে