সোমবার , ৩ জুন ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আফতাবনগরে বসবে না পশুহাট, আপিল বিভাগে বহাল

প্রতিবেদক
Newsdesk
জুন ৩, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর বিষয়ে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ (সোমবার, ৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। হাটের ইজারাদার নুরুল ইসলামের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় এই বিবেচনায় আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।

এর আগে গত ৮ মে ঈদুল আজহা উপলক্ষে আফতাবনগরে গরুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন হাটের ইজারাদার নুরুল ইসলাম।

এর আগে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক এস এম কামাল।

গত ৪ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা এবারের ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) ২০০৯ আইনের ধারা ৩ (২) ও ১ম তফসিল অনুযায়ী আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড অধীন, যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অন্তর্ভুক্ত।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মাথাব্যথা বিএনপিকে নিয়ে না, দ্রব্যমূল্য নিয়ে: ওবায়দুল কাদের

পাচারকৃত অর্থ আসবে ওয়াশিংটনের কারিগরি সহযোগিতায়: অর্থ উপদেষ্টা

সহযোগিতা করুন, পুলিশ সর্বোচ্চ সেবা নিশ্চিতে বদ্ধপরিকর: ডিএমপি কমিশনার

২ মার্চ থেকে শুরু রমজান, সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

আমদানি-রপ্তানিতে ভারসাম্য রাখতে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২০ বার পেছাল

সততা ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝালকাঠিতে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫৭ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪১৮ টহল দল মোতায়েন

জুলাই সনদ করব এটাই আমাদের লক্ষ্য : প্রধান উপদেষ্টা