শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আমি ব্যালন ডি’অরের জন্য প্রস্তুত: মার্টিনেজ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ


স্পোর্টস ডেস্ক :

২০২৪ সালের ছেলেদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা লৌতারো মার্টিনেজ। টানা দ্বিতীয়বার স্থান পাওয়ার পর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচের শেষে বলেছেন, ব্যালন ডি’অরের জন্য প্রস্তুত আছেন।

চিলিকে ৩-০ গোলে হারানোর পর মার্টিনেজ মুখোমুখি হন সংবাদমাধ্যমের। বলেন, ‘ব্যালন ডি’অর? আমার যেখানে থাকা দরকার আমি সেখানে আছি। কারণ আমি প্রচুর পরিশ্রম করেছি এবং আগের বছরগুলোতে বহু ভুগেছি।’

‘এ নিয়ে টানা দ্বিতীয়বার এ তালিকায় স্থান পেলাম। আমার মনে হচ্ছে এটি সম্পূর্ণ করার জন্য আমি প্রস্তুত আছি।’

২৭ বর্ষী মার্টিনেজ গত মৌসুমেও ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছিলেন। সেবার রেকর্ড অষ্টমবারের মতো ট্রফি হাতে তুলে নেন মার্টির জাতীয় দল অধিনায়ক লিওনেল মেসি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহিদুল হক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা প্রত্যাখ্যান

সাবেক সিনিয়র সচিব মহিবুলের স্ত্রীর ৪ কোটি ২০ লাখ টাকার ফ্ল্যাট জব্দ

অপতথ্য মোকাবিলায় স্বাধীন গণমাধ্যম গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আগামীকাল ‘কফিন মিছিল’

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকলো সিটি, পিএসজি

জুলাই আন্দোলনে গুলির নির্দেশ: সহকারী কমিশনার ও অতিরিক্ত এসপি গ্রেপ্তার

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

গুম-খুনের শিকার পরিবারের স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ সরকার : মির্জা ফখরুল