Wednesday , 5 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল

প্রতিবেদক
Newsdesk
June 5, 2024 6:47 pm

নিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে।

বুধবার (৫ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে বলেও জানান তিনি।

২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্রে বলা হয়, নবম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩ তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। নবম গ্রেড (পূর্বতন প্রথম শ্রেণি) এবং ১০ম থেকে ১৩তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটাপদ্ধতি বাতিল করা হলো।

পরে ওই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ৭ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: গয়েশ্বর

টাঙ্গাইলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টিতে টানাটানি

স্বামী হত্যার মাস্টারমাইন্ড স্ত্রী : পেনশন থেকে খুনির অর্থ পরিশোধের পরিকল্পনা

অটোরিকশা সমস্যার সমাধান উচ্চ আদালতে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল

ইইউতে নিট পোশাক রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ

কোভিড বিশ্বব্যাপী মানুষের আয়ু কমিয়েছে ১ বছর ৬ মাস: গবেষণা

চট্টগ্রামে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার এক মাস: অধরা আসামিরা, আতঙ্কে পরিবার

যুদ্ধবিরতির পরেও বাড়িঘরে ফিরতে পারছেন না ফিলিস্তিনিরা