Saturday , 22 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

লেবাননে ইসরাইলি আগ্রাসন নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

প্রতিবেদক
Newsdesk
June 22, 2024 9:26 pm

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননে ইসরাইল আগ্রাসন চালালে তা পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

শুক্রবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসরাইলের আগ্রাসনের কারণে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা, সেটি বাস্তব।

এ সময় তিনি ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ এবং বাকযুদ্ধ বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন।

গুতেরেস বলেন, ‘ব্লু -লাইন বরাবর ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে আমি আজ বাধ্য হচ্ছি। বেড়ে যাওয়া গুলিবিনিময় এবং দুপক্ষের বাগযুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলছে। এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত হওয়া সত্যিই সম্ভব, যা অবশ্যই এড়িয়ে যেতে হবে। এ নিয়ে ভুল হিসাব-নিকাশ এমন একটা বিপর্যয় ঘটাতে পারে, যা সীমার বাইরে এবং কল্পনারও বাইরে।’

মধ্যপ্রাচ্যের জনগণ এবং বিশ্ববাসী ‘লেবাননকে আরেকটি গাজায় পরিণত হওয়া দেখতে চায় না’ মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব বলেন, এমন যুদ্ধের ভার তাদের পক্ষে বহন করা সম্ভব নয়।

জাতিসংঘ মহাসচিবের আহ্বান, এ অবস্থায় দুপক্ষকে অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ১৭০১ নম্বর প্রস্তাব পুনরায় বাস্তবায়নে উদযোগী হতে হবে এবং দ্বন্দ্ব সংঘাত বাদ দিতে হবে। এ অঞ্চলের বেসামরিক লোকজনকে অবশ্যই রক্ষা করতে হবে। কোনো যুদ্ধে শিশু, সাংবাদিক এবং চিকিৎসা কর্মীদেরকে লক্ষ্যবস্তুতিতে পরিণত করা একেবারেই উচিত নয়। গোটা বিশ্বকে এখানে যুদ্ধের বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করতে হবে। সূত্র: মেহের নিউজ

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা : ১০ জনের নামে মামলা

বিদেশে আমাকে হত্যা করতে কিলার ভাড়া করেছিল তারেক : প্রধানমন্ত্রী

প্রবাসীর বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় চলাচল বন্ধ : অভিযোগ জামায়াত নেতা আবদুল হাই শিকদারের বিরুদ্ধে

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রে নববর্ষের অনুষ্ঠানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

ফ্যাসিবাদের পথে চললে শক্ত লড়াই হবে : নাসীরুদ্দীন পাটোয়ারী

জুলাই মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১,০৭১ মিলিয়ন ডলার

বিডিআর বিদ্রোহ বলে কিছু নেই : হাসনাত আব্দুল্লাহ

কক্সবাজার সমুদ্র সৈকতে দুই পর্যটকের লাশ উদ্ধার

বিএনপি যদি “জিয়া ব্যবসা” করতে পারে আমরা কেন জুলাই ব্যবসা করতে পারব না, জানতে চান মাহমুদা মিতু