Wednesday , 26 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন তোফাজ্জল হোসেন মিয়া

প্রতিবেদক
Newsdesk
June 26, 2024 9:35 pm


নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ. বি. এম. আমিন উল্লাহ নুরীকে একই পদে এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী তোফাজ্জল হোসেন মিয়াকে তাঁর আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ৫ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব থাকাকালে ২০২২ সালের ৭ ডিসেম্বর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় ২০২৩ সালের ৪ জুলাই তিনি অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তাঁর অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ওই বছরের ৫ জুলাই থেকে এক বছরের চুক্তিতে মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়ে ২৫ জুন আদেশ জারি করা হয়।

তোফাজ্জল হোসেন মিয়া এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি পঞ্চগড়, কুমিল্লা ও ঢাকার জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেন।

এদিকে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ. বি. এম. আমিন উল্লাহ নুরীকে তাঁর আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

কর্তৃত্ববাদী চর্চার এখনও পতন হয়নি: ইফতেখারুজ্জামান

শাহবাগ ছাড়লেন আউটসোর্সিং কর্মীরা, প্রতিনিধিদল গেল যমুনায়

সংসদের দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে শিবিরের ‘গণমিছিল’

বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

নির্যাতিত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করবে ‘জার্নালিস্ট ফর জাস্টিস’

শহীদ জিয়ার আদর্শেই আগামীর বাংলাদেশ গড়ব : এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

শুভ জন্মাষ্টমী আগামীকাল

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৪৫ হাজার