Tuesday , 2 July 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চাই: বিআরটিএ চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
July 2, 2024 8:23 pm

নিজস্ব প্রতিবেদক :

সড়কে প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনা। নানান উদ্যোগ সত্ত্বেও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় বিআরটিএ কেন্দ্রীয় কার্যালয়ে রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্যদের সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, যেহেতু রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশে অন্তর্ভূক্ত বিভিন্ন সংস্থা দীর্ঘদিন নিরাপদ সড়ক নিয়ে কাজ করে যাচ্ছে, সেহেতু কোয়ালিশনের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে নিরাপদ সড়ক কার্যক্রমটি আরোও জোরদার হবে।

এসময় রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ’র সদস্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন রোড সেইফটি প্রকল্প সমন্বয়ক শারমিন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)’র রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোঃ বজলুর রহমান, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট (স্টেপস্)’র কো-অর্ডিনেটর চন্দন লাহিড়ী, ব্র্যাক রোড সেইফটি প্রোগ্রাম ম্যানেজার মাঈনুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’র রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার শারাফাত-ই-আলম এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সিফাত-ই-রাব্বানীসহ আরো অনেকে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত

মানুষের কল্যাণে নীরবে যারা কাজ করছেন তাদের সম্মান দিন : প্রধানমন্ত্রী

ঝাড়ফুঁকের আড়ালে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার

পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্ট হলে স্থিতিশীলতা বিনষ্ট হবে: সালাহউদ্দিন আহমেদ

জানিপপ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন

জানিপপ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

অবসরে পাঠানো হলো আরও ২ পুলিশ কর্মকর্তাকে

বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার

সবার অধিকারের কথা বলে অধিকার বঞ্চিত সাংবাদিকেরা: সুমা রাণী কর্মকার

কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগে পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালুর সিদ্ধান্ত

আটক ২৪ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি