রবিবার , ২৮ জুলাই ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আগামী তিনদিন যতক্ষণ শিথিল থাকবে কারফিউ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৮, ২০২৪ ১২:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আগামী তিনদিন অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার প্রতিদিন ১১ ঘণ্টা করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে। এ তিনদিন সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। একই সঙ্গে এ তিনদিন বিকেল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

শনিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‌‘রোববার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার

অবশেষে গ্রেফতার ছাত্র-জনতার ওপর একাই ২৮ গুলি ছোড়া তৌহিদুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে বগুড়া থেকে গ্রেপ্তার

চট্টগ্রামে ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪

ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না: বাণিজ্য উপদেষ্টা

সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল: জাতিসংঘ প্রতিবেদন

প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন ইসি’র প্রেসিডেন্টের

প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে