Thursday , 8 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

র‍্যাব ডিজির দায়িত্ব নিলেন শহিদুর রহমান

প্রতিবেদক
Newsdesk
August 8, 2024 11:45 pm


নিজস্ব প্রতিবেদক :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে দায়িত্ব নিয়েছেন এ কে এম শহিদুর রহমান। বৃহস্পতিবার র‌্যাবের ১১তম মহাপরিচালক হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

পুলিশের এ অতিরিক্ত মহাপরিদর্শক এর আগে সদর দফতরে সংযুক্ত ছিলেন।

এদিন সন্ধ্যায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনীম ফেরদৌস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ কে এম শহিদুর রহমান শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এমএসএস ইন এসডি সম্পন্ন করেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হতে বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।

তিনি ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচ থেকে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। তার দীর্ঘ চাকরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

এ কে এম শহিদুর রহমান এনডিসি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি থেকে বেসিক মিলিটারি ট্রেনিং কোর্স (বিএমটিসি), বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকেন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন।

তিনি পুলিশ সুপার হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর জেলা এবং উপ-পুলিশ কমিশনার হিসাবে ডিএমপি ও সিএমপিতে দায়িত্ব পালন করেন।

সিএমপিতে পুলিশ কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়াও ডিআইজি হিসাবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং রাজারবাগস্থ পুলিশ টেলিকমে দায়িত্ব পালন করেন।

শহিদুর রহমান বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

যে ৬ কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ব্রাজিল

সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে : আসিফ নজরুল

১৫ বছর নববর্ষ পালন নিয়ে ষড়যন্ত্র হয়েছে: রিজভী

পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে: আইজিপি

রোহিঙ্গা ক্যাম্পে সংসদীয় কমিটি: প্রত্যাবাসনে কূটনীতি ও বিকল্প অর্থায়নে জোর সরকারের

জামায়াত থেকে বহিষ্কার: গাজী নজরুল ইসলাম এমপি পদও কি হারাবেন?

ডিএমপির ২৫ থানায় নতুন ওসি

মাস্টারপ্ল্যানের লক্ষ্য সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা: রিজওয়ানা হাসান

কোরবানির পশু জোরপূর্বক নামিয়ে নিলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার