Friday , 9 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

নাইজেরিয়ায় নৌকায় বিস্ফোরণে ২০ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
August 9, 2024 3:43 pm

আন্তর্জাতিক ডেস্ক :

নাইজেরিয়ায় একটি নদীতে নৌকা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। গত বুধবার উপকূলীয় বায়েলসা রাজ্যের একটি নদীতে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বায়েলসার পুলিশের মুখপাত্র মুসা মুহাম্মদ জানান, নৌকাটিতে করে ব্যবসায়ীরা উপকূলীয় এলাকাগুলোতে পণ্য নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে নৌকায় আগুন লাগে এবং বিস্ফোরণ হয়।

নাইজেরিয়ায় প্রায়ই নৌ দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত জানুয়ারিতে দেশটির উত্তর মধ্যাঞ্চলে এক নৌকাডুবিতে অন্তত ৮ জনের প্রাণহানি হয়।

গত বছর নৌকা দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া ২০২২ সালে এক নৌ দুর্ঘটনায় ৭৬ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রীবহন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করে কর্তৃপক্ষ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু হবে

রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

পদ্মা নদীতে বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

পদ্মা নদীতে বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক চলছে

বিদ্যুৎ খাতে চুক্তি বাতিল অতটা সহজ নয়: রিজওয়ানা

ঢাকা-বরিশাল নৌপথে আবারও চালু হচ্ছে যাত্রীবাহী স্টিমার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ১০ দূতাবাসের ৩৮ কর্মকর্তার তথ্য চাইল দুদক

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণাপত্র আদায় করা হবে : নাহিদ

জানুয়ারিতেই পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা

আগামীকাল শপথ নিচ্ছেন বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি