শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাজারে সবজির দামে স্বস্তি

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৬, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে আবারও চড়া দামে ডিম ও মুরগির বাজার। তবে সবজির দাম কমার তালিকায় রয়েছে কাঁচা মরিচ, বেগুন, টমেটো এবং পেঁপে। আর অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দাম।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুলসহ অন্য বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে বাজারে প্রতি কেজি করলা ৬০ টাকা, শসা ৪০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা, টমেটো ১৪০ টাকা, কচুরমুখী ৫০-৬০ টাকা, পটোল ৪০ টাকা, পেঁপে ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। আর বরবটি ৬০ টাকা, লতি ৫০ টাকা, আলু ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, কহি ৫০ টাকা ও গাজর ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া, বাজারভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০-২০০ টাকায়। আর প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৫০ টাকা।

তবে বাজারে চড়া ডিম ও মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে কেজি ১০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০-১৭৫ টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা, সাদা লেয়ার ২৪০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এ ছাড়া জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।

অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ১০০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।

বাজারে প্রতি ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা, আর সাদা ডিম ১৫০ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিম ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশকে বর্জ্যের ভাগাড় হতে দেয়া যাবে না : রিজওয়ানা

সাত কলেজের শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

হাসিনার নির্দেশেই তার দোসররা মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়েছে: রিজভী

তিন বিভাগীয় কমিশনারসহ ৮ জনকে হাইকোর্টে তলব

সেন্টমার্টিন নিয়ে সরকারের নীরবতা দাসসুলভ আচরণ: ফখরুল

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থী ৯ জন 

শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিলেন জাকির তালুকদার

নির্বাচন কবে হবে এটা ছাত্র-জনতা ঠিক করবে: উপদেষ্টা হাসান আরিফ