Wednesday , 11 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

এফবিসিসিআই ছাড়লেন মাহবুবুল আলম, প্রশাসক নিয়োগ

প্রতিবেদক
Newsdesk
September 11, 2024 5:32 pm

নিজস্ব প্রতিবেদক :

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মাহবুবুল আলম। স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগ করেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরীর স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। স্বাস্থ্যগত কারণে এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেছেন।

আর এফবিসিসিআই সূত্রে জানা গেছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ই-মেইলের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এর আগে, ২০২৩ সালের ২ আগস্ট এফবিসিসিআই পরিচালনা পর্ষদের ২০২৩-২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি মাহবুবুল আলম।

এদিকে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ) মো. হাফিজুর রহমানকে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের বিচারের বছর’

দু’দিনের সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

চট্টগ্রাম সিটি কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

চট্টগ্রাম সিটি কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

ফারুকীর সিনেমা নিয়ে ছাড়পত্র রহস্য, কারণ জানে না কেউ

কর্ণফুলীতে গলায় ফাঁস দিয়ে রিকশাচালকের আত্মহত্যা

সৌদিসহ ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জাতিসংঘের বিবৃতি নির্বাচন প্রতিহতকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে : তথ্যমন্ত্রী

সংঘর্ষের পর যে সিদ্ধান্ত নিল ঢাবি কর্তৃপক্ষ