সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ডকে সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

প্রতিবেশী দেশগুলোতে ইলিশ ও সারের চোরাচালানের ঝুঁকি রয়েছে। তাই কোস্টগার্ডকে সমুদ্র ও নৌপথে ইলিশ ও সারসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধ করতে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি।

নৌপথে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, নিজস্ব চাহিদা বিবেচনায় সরকার এ বছর ভারতে ইলিশ রফতানি করছে না। তাছাড়া বিদ্যমান ডলার সংকটের মধ্যেও সরকার পর্যাপ্ত পরিমাণ সার আমদানির মাধ্যমে সারের জোগান অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোতে ইলিশ ও সারের চোরাচালানের ঝুঁকি রয়েছে। তাই কোস্টগার্ডের মূল দায়িত্বের অংশ হিসেবে সমুদ্র ও নৌপথে ইলিশ ও সারসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধ করতে হবে।

বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে নৈতিকতার ক্ষেত্রে স্খলন দেখা দিলেও শুধুমাত্র কোস্টগার্ড নৈতিকতা বিচ্যুত হয়নি। একথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোস্টগার্ড অর্পিত দায়িত্বের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এমন কোনো সেক্টর নেই, যেখানে দুর্নীতি নেই। কোস্টগার্ড সদস্যদের দুর্নীতিবিরোধী অবস্থানে তাদের অতীত ঐতিহ্য ও সম্মান সমুন্নত রেখে অস্ত্রসহ বিভিন্ন ক্রয় ও সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোস্টগার্ডের আবাসন, জনবল, অস্ত্র, টহল এবং উদ্ধারকারী নৌযান ক্রয় ও সংগ্রহসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

যশোরে অস্ত্র–বিস্ফোরকসহ গ্রেপ্তার ৪

ব্রহ্মপুত্রে নিখোঁজ ৪ শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

সরকার দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়: প্রধানমন্ত্রী

নির্বাচন ঘিরে বাংলাদেশে গ্রেফতার-সহিংসতা দেখতে চায় না জাতিসংঘ

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী

শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি

ইরান-ইসরায়েল সংঘাত পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি

চলে গেলেন জার্মান ফুটবলের সম্রাট বেকেনবাওয়ার

রাজধানীতে পথচারীদের ওপরে উঠে গেল প্রাইভেটকার