Tuesday , 24 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
September 24, 2024 2:43 pm


নিজস্ব প্রতিবেদক :

জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। তাকে গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতার রিংকু ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান থানার একটি হত্যা মামলায় (মামলা নম্বর-১০) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাফাত মজুমদার রিংকুকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি তৌহিদ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত