বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঢাবির হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: প্রাধ্যক্ষসহ ১৫ জনের নামে মামলা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হল প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুপাতো বোন মোসা. আসমা আক্তার এ মামলা করেন।

তবে এ ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা থাকায় আপাতত এই মামলার তদন্ত কার্যক্রম স্থগিত থাকবে। আগের মামলাটির তদন্ত সাপেক্ষে, তোফাজ্জলের পরিবারের করা মামলাটির বিষয়ে আদেশ দেওয়া হবে বলে আদালত জানিয়েছেন।

বিষয়টি জানিয়েছেন বাদীর আইনজীবী নাজমুল হাসান। তিনি জানান, আগের মামলার তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এই আসামিদের বিরুদ্ধে মামলা চলবে কি না, তা পরে আদালত নির্ধারণ করবেন।

অন্য আসামিরা হলেন জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আবদুস সামাদ, মোত্তাকিন সাকিন শাহ, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান ও মো. সুলতান। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা যায়, ১৮ সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করে ওই হলের আবাসিক ছাত্ররা। মোবাইল চুরির অভিযোগ করে তারা ওই যুবককে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারেন।

জিজ্ঞাসাবাদে ওই যুবক তাঁর নাম তোফাজ্জল বলে জানান। তাঁকে হলের ক্যানটিনে নিয়ে খাবার খাওয়ান। এরপর তাঁকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরদিন দুপুরে শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীকালে ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার ছয় শিক্ষার্থী ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ, জিওগ্রাফির আল হোসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

তিন সুপার ওভারের বিশ্বরেকর্ড ম্যাচে নেপালকে হারাল নেদারল্যান্ডস

যাত্রাবাড়ী হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দলগুলো: মির্জা ফখরুল

স্বস্তি ফিরছে আলু-পেঁয়াজে, চাল-মুরগির বাজারে অস্থিরতা

রপ্তানি বাড়াতে আমদানির বিকল্প নেই: প্রতিমন্ত্রী

জাতীয় দলে ফির‍তে যে সিদ্ধান্ত জানালেন তামিম

স্পেন দল থেকে ছিটকে গেলেন রড্রি

বাংলাদেশ নিয়ে গুজব, ভারতের টিভি নিষিদ্ধে আইনি নোটিশ

সেই বিজিবি সদস্যের লাশ হস্তান্তর, কান্নায় ভেঙে পড়লেন সহকর্মীরা

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম