Sunday , 29 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩৫

প্রতিবেদক
Newsdesk
September 29, 2024 8:17 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চালানো এ অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদক কারবারি এবং শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি রিভালবার, ২০ রাউন্ড পিস্তলের গুলি, ছয়টি চাইনিজ কুড়াল, ২৮টি ছোট ছুরি, ১১টি বড় ছুরি, ১৬টি রামদা, আটটি চাপাতি, একটি টেঁটা, ৫৩টি পেট্রোল বোমা, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৯ লিটার পেট্রোল, সাড়ে আট কেজি গাঁজা, চার বোতল বিয়ার, ৫০টি হেলমেট এবং একটি মোবাইল ফোন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জেলার খবর